September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে জুলাই দিবস উদযাপিত

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে জুলাই গন অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপিত।

জুলাই গন অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সম্মিলন ও আলোচনা সভা আজ মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টায়
বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের জুলাই মাসে ফ্যাসিস্ট আওয়ামি সরকারকে উৎখাতের জন্য ছাত্র জনতার সমন্বয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের মধ্যে যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে নিয়ে জেলা প্রশাসন এর উদ্যোগে সম্মিলন ও আলোচনা সভা আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত, এ বিজয়কে ধরে রাখতে হলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের যথাযথ সম্মান দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, এনসিপির জেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাগেরহাট জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,জেলার সুশীল সমাজ, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ