September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

Reporter Name

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে নামাজরত অবস্থায় পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শনিবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মোস্তফা প্রামাণিক (২০)–কে আটক করেছে। নিহত নিজাম প্রামাণিক (৬০) ওই গ্রামেরই বাসিন্দা।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামাণিক পেশায় কৃষক। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তিনি স্থানীয় নতুন বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফেরেন। খাওয়া–দাওয়ার পর এশার নামাজে দাঁড়ান। এমন সময় তার ছোট ছেলে মোস্তফা ঘরের দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে এলোপাতারি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই নিজামের মৃত্যু হয়।

চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা করলেও পারেননি। কিছু সময় পর তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাবার নিথর দেহ দেখতে পান। এরপর অভিযুক্ত মোস্তফাকে ঘরের ভিতর আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নেয়। এ সময় মোস্তফার ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হন। তাদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

নিহতের ছেলে মিজানুর রহমান বলেন,

> “আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। আগে আমাকে মেহগনি গাছের ডাল দিয়ে মারাত্মকভাবে আহত করেছিল সে। নেশার টাকা না পেলে বাড়িতে ভাঙচুর করত।”

 

নিহতের মেয়ে জানান,

> “মোস্তফা মাদকাসক্ত ও মানসিকভাবে অস্থির ছিল। আমরা তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। দুই মাস পর ছাড়া পেয়ে আবার নেশা শুরু করে। আজকের ঘটনার মূল কারণ সে রাগ করেছে—কেন তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল।”

 

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,

> “মরদেহ উদ্ধার করা হয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থেকে তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

 

পুলিশ জানিয়েছে, আহত কর্মকর্তাদের চিকিৎসা চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা দ্রুত বিচার ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ