July 25, 2026, 8:49 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পাবনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন যুবদল নেতা মুসা

Reporter Name

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

 

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮অক্টোবর) রাত ৮ টায় পাবনা শহরের কাঁলাচাঁদপাড়া আঞ্চলিক যুবদলের কার্যালয়ে
এ কর্মসূচির আয়োজন করেন পাবনা জেলা যুবদলের সদস্য শাকিব আহমেদ মুসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা পান্না আহমেদ এবং জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন লনি, আশরাফুর রহমান বাঁধন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন এডওয়ার্ড কলেজের সাবেক ছাত্রনেতা জি. এস. এনামুল হক পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, মালিগাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, এবং যুবনেতা এস. এম. রিসন, শুকুরাজ বিশাল, সামিউল শিবলু, আকাশ, তুষার, রাফি, সজীব সাহা, রাতুলসহ এলাকার মুরুব্বিগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

> “জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজের ঐক্যই আজ সময়ের দাবি।”

 

খাবার বিতরণ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, যেখানে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ