September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় শিক্ষক এমএ কাশেমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

তালা প্রতিনিধি

তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত এমএ কাশেমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে শহীদ কামেল মডেল হাইস্কুলের আয়োজনে, স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

শিক্ষক মো. নাসিরুদ্দীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও তালা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এমএ হাকিম।

বক্তব্য রাখেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, শিক্ষক প্রভাষ কুমার সাহা, মো. কাছেদ আলী প্রমুখ। সভা শেষে প্রয়াত শিক্ষক এম.এ কাশেম’র বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ