তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত এমএ কাশেমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে শহীদ কামেল মডেল হাইস্কুলের আয়োজনে, স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।
শিক্ষক মো. নাসিরুদ্দীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও তালা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এমএ হাকিম।
বক্তব্য রাখেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, শিক্ষক প্রভাষ কুমার সাহা, মো. কাছেদ আলী প্রমুখ। সভা শেষে প্রয়াত শিক্ষক এম.এ কাশেম’র বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।