July 26, 2026, 4:48 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময়ে বক্ততা করেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, ড. ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা সাংবাদিক হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। তার লাশ এখনও খুলনা মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত চলছে। রাতে তার দাফন হতে পারে বলে পরিবারের সদস্যরা জনান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ