
শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময়ে বক্ততা করেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, ড. ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।