September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

এস আলমের টাকা অনেক নেতারা খাচ্ছেন: ফুয়াদ

নিউজ ডেস্ক

এস আলমের গ্রুপের টাকায় অনেক নেতারা ব্যবসা করছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)  সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘‘এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খাননি। বর্তমানে দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করছেন ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে-মেয়েদের পড়াচ্ছেন।’’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  বিকেলে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে প্রাঙ্গণে এবি পার্টির জুলাই গণসমাবেশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা এবি পার্টির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, জুলাই শহীদ সাদের বাবা সফিকুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা রমজান মাহমুদ ও আসাদুল্লাহ প্রমুখ।

ফুয়াদ আরো বলেন, ‘‘দেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে আপস হবে না। দিল্লির আধিপত্যের প্রশ্নে আপস হবে না। এ ব্যাপারে দেশের স্বার্থে আমরা ছাড় দেব না।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ