October 30, 2026, 11:56 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে টাইফয়েড টিকাদান নিয়ে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এই কর্মসূচীটি পরিচালিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে ।
কর্মশালার উদ্ভোধন করেন গণযোগাযোগ অধিদপ্তর মহাপরিচালক ফায়জুল হক। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে, অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, ডাঃ রিয়াদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মাইনুল হোসেন। কর্মশালায় বাগেরহাট জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার  ৩৬ জন সাংবাদিক  উপস্থিত ছিলেন।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন কর্মশালার প্রধান অথিতি । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ