প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ২:২৮ পি.এম
বাগেরহাটে টাইফয়েড টিকাদান নিয়ে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এই কর্মসূচীটি পরিচালিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে ।
কর্মশালার উদ্ভোধন করেন গণযোগাযোগ অধিদপ্তর মহাপরিচালক ফায়জুল হক। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে, অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, ডাঃ রিয়াদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মাইনুল হোসেন। কর্মশালায় বাগেরহাট জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার ৩৬ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন কর্মশালার প্রধান অথিতি । #
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.