
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনঃবহালের দাবিতে আজ বুধবার সকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ জেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করেছে। ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। এ সময়ে জেলার বিভিন্ন দলের ব্যানারে নেতৃবৃন্দ মিছিল নিয়ে নির্বাচন অফিসের সামনে আসে। মিছিলের নেতৃত্ব দেন জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর এম এ সালাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস প্রমূখ।
এদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলার সব উপজেলা নির্বাচন অফিসসহ জেলা নির্বাচন অফিসের সামনেই এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অপরদিকে এই একই দাবীতে বাগেরহাটের সর্বস্তরের জনগনের সহায়তায় গনস্বাক্ষর কর্মসূচী শুরু হয়েছে।
বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে। সম্মিলিত কমিটির নেতারা রিটের শুনানির অপেক্ষায় আছে।