October 31, 2026, 7:55 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে ৪ টি আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনঃবহালের  দাবিতে আজ বুধবার সকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ জেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করেছে।  ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে  নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। এ সময়ে জেলার বিভিন্ন দলের ব্যানারে নেতৃবৃন্দ মিছিল নিয়ে নির্বাচন অফিসের সামনে আসে। মিছিলের নেতৃত্ব দেন জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর এম এ সালাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস প্রমূখ।
এদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলার সব উপজেলা নির্বাচন অফিসসহ জেলা নির্বাচন অফিসের সামনেই এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।  অপরদিকে এই একই দাবীতে বাগেরহাটের সর্বস্তরের জনগনের সহায়তায় গনস্বাক্ষর কর্মসূচী শুরু হয়েছে।
বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে। সম্মিলিত কমিটির নেতারা রিটের শুনানির অপেক্ষায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ