September 15, 2026, 11:07 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কায় নিহত-২

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাদত রাত সোয়া ১ টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার কল্যাণপুর অঞ্চলের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেকার পারখানা ত্রিমোনী এলাকার মনসুর মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৩৫) ও পশ্চিম মজমপুর এলাকার শাহিন মোল্লার ছেলে কাওসার মোল্লা (৩০)।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার কল্যাণপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের এক পাশে সবজি বোঝাই একটি পিকআপের চাকা পরিবর্তন করছিলেন পিকআপের চালক ও সহকারী। এসময় পেছন থেকে চালবোঝাই আরেকটি ট্রাক এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হন ট্রাকের চালক ও সহকারী। পরে আহলাদিপুর হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মালবোঝাই ট্রাক ও পিকআপ দুটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। কল্যাণপুর এলাকায় এসে তারা দুর্ঘটনার শিকার হন। এতে পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারসহ ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে  পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ