রাজবাড়ীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাদত রাত সোয়া ১ টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার কল্যাণপুর অঞ্চলের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেকার পারখানা ত্রিমোনী এলাকার মনসুর মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৩৫) ও পশ্চিম মজমপুর এলাকার শাহিন মোল্লার ছেলে কাওসার মোল্লা (৩০)।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার কল্যাণপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের এক পাশে সবজি বোঝাই একটি পিকআপের চাকা পরিবর্তন করছিলেন পিকআপের চালক ও সহকারী। এসময় পেছন থেকে চালবোঝাই আরেকটি ট্রাক এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হন ট্রাকের চালক ও সহকারী। পরে আহলাদিপুর হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মালবোঝাই ট্রাক ও পিকআপ দুটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। কল্যাণপুর এলাকায় এসে তারা দুর্ঘটনার শিকার হন। এতে পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারসহ ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।