September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে নতুন করে গড়তে ঐক্যবদ্ধ হতে হবে-শামছুর রহমান শিমুল বিশ্বাস 

Reporter Name

 

জুবায়ের খান প্রিন্স, পাবনা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “অনেক রক্ত ও জীবনের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর যে সুযোগ আমরা পেয়েছি, তা কাজে লাগানো প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুযোগ আর নাও আসতে পারে। তাই কোনোভাবেই এটি হাতছাড়া করা যাবে না।”

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষ সব দলের দায় দেখলেও, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। মধ্যপন্থার নীতি গ্রহণ করায় বিএনপির পতাকাতলে দেশের সর্বস্তরের মানুষ সমবেত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনী হাওয়া বইতে শুরু করায় সুবিধাবাদী ও মৌসুমি প্রার্থীদের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, “মিষ্টি ফলের গন্ধে যেমন দুধপোকা আসে, তেমনি বিজয়ের সম্ভাবনাময় দলের ছত্রছায়া পেতে অনেকে মরিয়া হয়ে উঠেছে। এদের রুখতে হবে।”

তিনি অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত গ্রুপবাজ নেতাদের কারণে তৃণমূল রাজনীতি সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এর ফলে প্রকৃত আদর্শবান নেতাকর্মীরা উপেক্ষিত হচ্ছেন। তিনি বলেন, “রাজনীতিকে যদি দুর্বৃত্তদের কবল থেকে মুক্ত না করা যায়, তাহলে দল ও দেশের জন্য অকল্যাণই ডেকে আনবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, নির্বাসন থেকে থেকেও তারেক রহমান দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। সাধারণ মানুষও তাকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রত্যাশা করছে।

তিনি আরও বলেন, “আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকারই পারে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি পাল্টে দিতে।”

শামছুর রহমান শিমুল বিশ্বাস দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— “ইতিবাচক পরিবর্তন আনতেই হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ