July 25, 2026, 8:50 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণ, নিন্দা

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসার আইচগাতী এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রূপসা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মাহফুজুর রহমান জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা ২টা ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজনে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনার সাথে সম্পৃক্তদের আটকে অভিযান চলছে।

দলের নেতাকর্মীরা জানায়, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। ৮ টি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। রাত সাড়ে ১০ টার দিকে ৫ জন যুবক বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোমা ও গুলির শব্দ শুনতে পান তারা। স্থানীয়রা একত্রিত হয়ে বের হলে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

তারা আরও বলেন, ঘটনার পরপর রূপসা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আলামত সংগ্রহ করেছেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, হামলার প্রতিবাদে আজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নেতারা। অবিলম্বে বিস্ফোরণকারীদেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ