September 15, 2026, 8:02 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ চোরাকারবারী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানে তিন বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪টার দিকে বিজিবি’র একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন –
মোঃ শামিম হোসেন (২৭), পিতা: মোঃ এমতাজুল, গ্রাম: চৌডালা, থানা: গোমস্তাপুর। শ্রী পলাশ কর্মকার (২৩), পিতা: সঞ্জয় কর্মকার, গ্রাম: চৌডালা, থানা: গোমস্তাপুর। মোঃ মিজানুর রহমান (২৩), পিতা: মোঃ ছাত্তার, গ্রাম: শিবনারায়নপুর, থানা: শিবগঞ্জ।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের উদ্দেশ্যে পাড়ি জমায়। ফেরার সময় বিজিবি তাদের আটক করে। তাদের নিকট থেকে ৩টি বাটন মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রূপি জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ