July 25, 2026, 8:49 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

গোয়েন্দা শাখার অভিযানে পাবনায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

 

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টা ৫০ মিনিটে সদর উপজেলার গজমতিকুন্ড মহিষগাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। এ সময় জনৈক মোঃ ইসলামের বাড়ির সামনে থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ বিশু খাঁ (২৪), পিতা মোঃ সুমন খাঁ, স্থায়ী ঠিকানা বড় শালগাড়ীয়া, পাবনা সদর।
২) মোছাঃ শাহানা (৪৫), স্বামী সালাম, পিতা নুতুব আলী প্রাং, স্থায়ী ঠিকানা লক্ষনপুর, আটঘরিয়া, পাবনা।

তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা।

পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বাধীন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ