October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ময়মনসিংহে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে তারেক স্মৃতি অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন -২০২৬ এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি।বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু এমপি,ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান বকুল ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মোঃ আব্দুস সাত্তার ভূঁইয়া।

অনুষ্ঠানকে সফল করার জন্য জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগন সার্বিক সহযোগিতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ