বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে তারেক স্মৃতি অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন -২০২৬ এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি।বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু এমপি,ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি।
অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান বকুল ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মোঃ আব্দুস সাত্তার ভূঁইয়া।
অনুষ্ঠানকে সফল করার জন্য জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগন সার্বিক সহযোগিতা করেছেন।