October 30, 2026, 9:03 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা। এ সময় বান্দরবানের পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটিগুলো প্রয়োজনীয় সহযোগিতা পাবে বলে আশা করা হচ্ছে।বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের গুরুত্বও এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ