September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান, ব্রিটিশ নেতার

আর্ন্তজাতিক ডেস্ক

যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) ডেপুটি জেনারেল সেক্রেটারি পল নোয়াক।

ব্রাইটনে এক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখতে গিয়ে নোয়াক বলেন,

‘গাজায় হাজারো অনাহারী সাধারণ মানুষ—খাবারের জন্য লাইনে দাঁড়ানো নারী ও শিশুরা নিহত হয়েছে। হাসপাতাল, ত্রাণকর্মী ও সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। এমনকি পরিষ্কার খাবার পানির খোঁজে যাওয়া শিশুদের ওপরও ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠনগুলো স্পষ্ট করে জানিয়েছে যে নেতানিয়াহুর সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে। এছাড়াও পল নোয়াক গাজাকে বর্ণনা করেছেন ‘বিশ্বকে লজ্জায় ফেলা এক মানবিক বিপর্যয়’ হিসেবে।

নোয়াক যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার, অস্ত্র সরবরাহের লাইসেন্স বাতিল করার, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

 

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ