September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

হরতালে বাগেরহাটে সরকারি দপ্তরে তালা ও জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবীতে বাগেরহাটে হরতাল,জেলার সরকারি দপ্তর গুলোতে তালা। জেলা প্রশাসক সহ সরকারি সকল দপ্তরে কার্যক্রম কার্যত বন্ধ।

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসুচির অংশ হিসেবে বাগেরহাটের সজল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এসময় জেলা প্রশাসক এর কার্যালয় ও নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। এছাড়াও সকল দোকান-পাট বন্ধ দেখা গেছে। এছাড়াও জেলার সকল প্রধান সড়ক গুলো হরতালকারীরা অবরোধ করে রাখে।

রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করছে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে হরতাল সমর্থনকারীরা জেলা প্রশাসক এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়,জেলা প্রশাসক আহমেদ কামরুল অফিসে ঢুকতে না পেরে ফিরে যান।

ফকিরহাট উপজেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত ইসলামী,ইসলামি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

এদিন সকাল থেকে ফকিরহাট সড়ক মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি। সকাল থেকে ফকিরহাট বিশ্বরোড় মোড়, কাটাখালী চত্ত্বর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে গ্রাম অঞ্চল দিয়ে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক, ও ভ্যান চলতে দেখা গেছে। হরতালের কারণে জেলার সকল উপজেলায় সকল দোকানপাট বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজনে কিছু ফার্মেসীর দোকান খোলা দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে হরতাল সমর্থনে এবং চারটি আসন বহাল রাখার দাবীতে মহাসড়কে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে হরতাল সমর্থনকারীরা। টায়ার চালিয়ে ও কাঠের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেট দিয়ে রাখে। এসময় এ্যাম্বুলেন্সসহ জরুরী পরিবহনগুলো ছেড়ে দিতে দেখা গেছে।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা জানান, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনবাহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ