September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ও যৌন সমতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আমিনুল হক লিটন, টেকনিক্যাল অফিসার (YEE)। এ সময় উপস্থিত ছিলেন মো. রিয়াজ, মনিটরিং অফিসার এবং মো.

জাহাঙ্গীর হোসেন, টেকনিক্যাল অফিসার (SRHR) Iট্রেনিং পরিচালনা/ফেসিলিটেশন করেন আইসিটি অফিসার চৌধুরী মো. শওকত হোসাইন ও ইসলামিক ফাউন্ডেশন বরগুনা জেলার ফিল্ড সুপারভাইজার মো. কবির হোসেন।

ওরিয়েন্টেশনে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, কিশোর-কিশোরীদের অধিকার এবং নারী-পুরুষের সমতা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা ও সমাজে সচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। পরিবার, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব। সমাজে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের অধিকার রক্ষায় তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

‘গার্লস গেট ইক্যুয়াল ২.০: রিয়ালাইজিং রাইটস অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং সহযোগিতায় রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ