বরগুনার পাথরঘাটায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ও যৌন সমতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আমিনুল হক লিটন, টেকনিক্যাল অফিসার (YEE)। এ সময় উপস্থিত ছিলেন মো. রিয়াজ, মনিটরিং অফিসার এবং মো.

জাহাঙ্গীর হোসেন, টেকনিক্যাল অফিসার (SRHR) Iট্রেনিং পরিচালনা/ফেসিলিটেশন করেন আইসিটি অফিসার চৌধুরী মো. শওকত হোসাইন ও ইসলামিক ফাউন্ডেশন বরগুনা জেলার ফিল্ড সুপারভাইজার মো. কবির হোসেন।
ওরিয়েন্টেশনে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, কিশোর-কিশোরীদের অধিকার এবং নারী-পুরুষের সমতা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা ও সমাজে সচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। পরিবার, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব। সমাজে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের অধিকার রক্ষায় তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
'গার্লস গেট ইক্যুয়াল ২.০: রিয়ালাইজিং রাইটস অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স' প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং সহযোগিতায় রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।