September 15, 2026, 4:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে ছাত্রলীগ নেতাকে জনতা আটক করে পুলিশে দিল

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে, ভারতে পালিয়ে যাওয়ার জন্য তিনি সীমান্তে অবস্থান করছিলেন।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় জনতা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ইমরান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

এদিকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দাবি, ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দিয়েছিলেন। একই সঙ্গে গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনায়ও তাঁর সম্পৃক্ততা ছিল। এসব ঘটনার বিভিন্ন ফুটেজেও তাঁকে দেখা গেছে। শুক্রবার রাতে ভবেরবেড়ে তাঁকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। পরে এমএম কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাঁকে চিনে ফেলেন। একপর্যায়ে জড়ো হতে থাকে স্থানীয়রা ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁকে আটকে রেখে বেনাপোল পোর্ট থানার পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ‘ইমরানকে যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।’ স্থানীয়রা জানান, ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন অপরাধী ভারতে পালানোর জন্য দালাল চক্রের মাধ্যমে প্রথমে সীমান্তের পার্শ্ববর্তী গ্রামগুলোতে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে ওপারে রাজনৈতিক আশ্রয়ে চলে যায়।

ইতিপূর্বে বেশ কয়েকজন আটক হয়েছে। তবে বিভিন্ন জনকে ম্যানেজ করে অধিকাংশই পালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ