July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবির নিন্মমানের পন্য বিতরনের অভিযোগ

বার্তা সম্পাদক

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের টি সি বির নিন্মমানের পন্য বিতরনের অভিযোগ উঠেছে।

সরজমিন প্রতিবেদন।

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ TCB এর মাধ্যমে সরকার প্রত্যেক মাসে সল্প আয়ের সাধারণ মানুষের সহযোগিতা করবার উদ্দেশ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড এর আওতায় এনে নিত্য প্রয়োজনীয় পন্য চাল,ডাল,তেল,চিনি ইত্যাদি পন্য সূলভ ও সাশ্রয়ী মূল্যে বিক্রয় করে।

২০আগস্ট ২০২৫ বুধবার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের সরবরাহ করা হয়
২ লিটার তেল,২ কেজি মুশুর ডাল,
১ কেজি চিনি এবং ৫ কেজি চাল যার বিক্রয় মূল্য ৫৪০ টাকা।

যে পন্য টি সি বি সরবরাহ করছে তার অন্যতম হলো তেল।
যে তেল দেওয়া হচ্ছে সেটার বোতলের গায় লেখা Fortified Rice Bran Oil, প্রস্তুতকারী,মোড়কজাতকারী ও বাজারজাতকারী-মজুমদার ব্রান অয়েল মিলস্ লিঃ যশোর।
বোতলের গায়ে লেখা রাইস ব্রান অয়েল কিন্তু বোতলের মধ্যে আসলেই কি দিয়ে বোতলজাত করা হয়েছে সে ব্যাপারে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিকৃয়া দেখা গেছে। তেলের রং গন্ধ এবং স্বাদ যথেষ্ট সন্দেহের সৃষ্টি করেছে। বাজারে বিক্রিত সুপরিচিত ব্রান্ডের ব্রান অয়েল এর গুনগত মানের সাথে টিসিবির দেয়া ব্রান অয়েল এর স্বাদ গন্ধ রং এর সাথে কোন মিল নেই।
সর্বসাধারণের দাবী আওয়ামী সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত মজুমদার ব্রান অয়েল মিলস্ লিঃ এর সরবরাহ কৃত তেল এর গুনগতমান যথাযথ কতৃপক্ষের মাধ্যমে নিরিক্ষন করে দেখা দরকার।
ক্রেতারা সাধারণ সয়াবিন তেলের বিপরীতে এই অচেনা সন্দেহজনক তেল সরবরাহ করায় ক্ষোভ প্রকাশ করেছেন।সচেতন মহল সয়াবিন তেলের বিপরীতে এই ধরনের তেল সরবরাহ করা ব্যাবসায়ীক সিন্ডিকেট এর কারসাজি বলে মনে করেন।
ফ্যাসিস্ট সরকারের দূরবৃত্তায়ন এর দোসররা আবার সক্রিয় হয়ে এই নিন্মমানের তেল আবারও সরবরাহ করছে যেটা ৫ই আগস্ট ২০২৪ এর গনঅভ্যুত্থানের পরে বন্ধ ছিল।
গত এক বছর মজুমদারের ব্রান অয়েল এর জায়গায় ভালো মানের সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছিল।
এই মাসে আবার ও এই সন্দেহ জনক তেল সরবরাহ করা হয়েছে।

এছাড়াও নিন্মমানের চাউল সরবরাহ করায় কার্ডধারী সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
টাকা দিয়ে এমন নিন্মমানের চাউল তারা কিনতে চান না। তারা জানান এমন চাল রান্না করে খাওয়ার অনুপযুক্ত।
হাস মুরগীকে খাওয়াতে হয়।
মোঃ জাকির হোসেন বাবলা বলেন সাধারণ মানুষকে ভালো চাউলের বদলে এত নিন্মমানের চাউল দেওয়া খুবই অন্যায় কাজ।
এই সিন্ডিকেট এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।
এই নিন্মমানের নস্ট চাউল কেন অসহায় অভাবি মানুষ কিনে খাবে? এই প্রশ্ন অধিকাংশ ভুক্তভোগীর।

ফকিরহাট উপজেলায় স্মার্ট ফ্যামিলি কার্ড ধারীর সংখ্যা ৮৫৯৪ জন। তাদের অবহিত করার জন্য কোন কোন এলাকায় ইউনিয়ন পরিষদ মাইকিং করেন কবে কখন কোথায় এবং কত মূল্যে TCB পন্য বিতরন করা হবে।
কিন্তু সরজমিনে মূলঘর ইউনিয়নে দেখা যায় নিরবে নিভৃতে পন্য বিতরন হচ্ছে।
বিতরণকারী ডিলার মাজারুল স্টোর এর স্বত্বাধিকারীরা মাজারুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন কার্ড ধারীদের জানানোর দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের। কিন্তু নব নিযুক্ত সচিব এর কোন সদুত্তর দিতে পারেন নাই।
অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া বাকিরা লোকমুখে শুনে আসেন।কেউ কেউ সময় মত না শোনার কারণে পন্য কিনতে পারেন নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পরবর্তী সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
গত মাসে মূলঘর ইউনিয়নে ৫২৩ জন ক্রেতার মধ্যে ২৩ জন অবগত না করার কারণে সুলভ মূল্যে পন্য ক্রয় করতে পারেন নাই।

সাধারণ মানুষেরা এই সমস্যা গুলো সমাধানের জন্য যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ