July 25, 2026, 4:21 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস এম রাজ,, বিশেষ প্রতিনিধি

  • বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাট আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান স্বাধীনতা যুদ্ধে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
    জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, এসময় আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু, জিপি অ্যাডভোকেট মহসিন আলী, পিপি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন, অ্যাডভোকেট এম.এ. মান্নান, অ্যাডভোকেট এস.এম. জিন্নাহ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মুক্ত, অ্যাডভোকেট শিকদার ইমরানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
    দোয়া মাহফিল পরিচালনা করেন অ্যাডভোকেট মল্লিক জালাল উদ্দিন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ