October 30, 2026, 7:27 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে- হাইকমিশনার সারাহ কুক

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশিদের আইনি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্রিটিশ সরকার কি করছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করি। আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একটি বড় জনগোষ্ঠী রয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যৌথ অংশীদারিত্বের ক্ষেত্রে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রবৃদ্ধি, উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।

সোমবার(১৯ অক্টোবর)সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির (সাহেব বাড়ি) পূজামন্ডপ পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরও উল্লেখ করেন,পূজায় কুমুদিনী এবং টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপনে আসতে পারাটা সত্যিই অনেক সম্মানের।এটি আমার তৃতীয় সফর।এখানকার উৎসব,রং,সঙ্গীত,নৃত্য এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের একত্রিত করার উৎসবগুলো আমার সবসময় খুব ভালো লাগে। সব ধর্মের মানুষ এটি উদযাপন করছে। এটি একটি অত্যন্ত বিশেষ উপলক্ষ এবং এখানে আসতে পেরে আমি আনন্দিত।এরআগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে স্বাগত জানায় কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি কুমুদিনী কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরা নৌকাযোগে লৌহজং নদী পার হয়ে তিনি রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে অংশ নেন। সেসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। পরে দেশ-বিদেশি অতিথিরা ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় গান ও আরতির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ