ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ফকিরহাটে বিক্ষোভ
বাগেরহাটের ফকিরহাটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ অনুস্ঠিত হয়েছে।
বাগেরহাটের ফকিরহাটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ‘১ ঘন্টার কলম বিরতি”র আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় ফকিরহাট বাজারে ইসলামি ব্যাংকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক মোঃ আসলাম হোসেন, মোঃ শাহ আলম,মোঃ ওসমান গনী,শেখ আবদুল্লাহ,শেখ আঃ ওয়াদুদ
প্রমুখ।
এরপর গ্রাহক ফোরামের একটি প্রতিনিধি দল ফকিরহাট এর ইসলামি ব্যাংক ব্যবস্থাপকের সাথে দেখা করে এক ঘন্টার কলম বিরতির আহ্বান জানান। তাদের আহবানে সাড়া দিয়ে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ এক ঘন্টার কলম বিরতি পালন করে।