July 25, 2026, 7:01 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাট খানজাহান আলী (রহ:) মাজার দিঘির একমাত্র মানুষ খেকো কুমির এখন সুন্দরবনের করমজলে

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট খানজাহান আলী (রহ:) মাজার দিঘির একমাত্র মাদ্রাজি কুমিরকে অবশেষে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে নেওয়া হয়েছে।

একদিন আগে মাজার দিঘিতে গোসল করতে নামলে ফাতেমা নামের এক কন্যা শিশুকে এই একমাত্র কুমিরটি ধরে নিয়ে ছিল। পরে ওই দিন সন্ধ্যা থেকে রাত অব্দি ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগন মেয়েটিকে রাত ভর উদ্ধারের চেষ্টা চালায়।

মঙ্গলবার ভোরে স্থানীয়দের সহায়তায় ফাতেমার লাশ উদ্ধার করা হয়। ফাতেমাকে ওই দিন সকালে মাজার দিঘির পাড়ে দাফন করা হয়। এই ঘটনায় স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরিস্থিতির আলোকে রাতেই বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় পর্যটক, গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে মানুষ খেকো এই কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেন।

সেই আলোকে কুমিরটিকে আজ বুধবার দুপুরের ধরে নিয়ে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে স্থানান্তর করা হয়। কুমিরটি স্থানান্তরের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মোসা: আতিয়া খাতুন, সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রের আজাদ কবিরসহ স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ