July 25, 2026, 4:00 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে সংঘর্ষে আহত ১৫, বিএনপি অফিসসহ দোকান ভাংচুর ও লুটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটের রামপালে মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন রক্তাক্ত জখম ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ভাগা বাজারে বিএনপির অফিস, কাঁকড়া ডিপো, বিকাশের দোকান, চায়ের দোকানসহ ভেটেরিনারি ঔষধের দোকান ভাংচুর ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯টায় উপজেলার ভাগা বাজার এলাকায় বিএনপির উভয়পক্ষের ১৪ জন আহত হয়। দ্বিতীয় দফায় রোববার সকালে একজনের উপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এখন পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

উভয়পক্ষের সাথে কথা বলে ও পুলিশের দেওয়া তথ্য অনুসারে, শনিবার রাতে বিবাদমান  মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ব্যাক্তিকে ধরে ভাগায় বিএনপি’র অফিসে এনে রাখা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলের যাওয়ার আগে বহিরাগত কয়েকজন ব্যাক্তি আটক ব্যাক্তিদের ছাড়িয়ে আনতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

আকবর হোসেন আকো জানান, প্রতিপক্ষের হামলায় ওই সময় আমি আকবর হোসেন আকো (৫৫), মাসুদ শেখ (৩৮), খোকন শেখ (৩৬), কামরুল শেখ (৪০), শামীম শেখ (৩২), জাহিদ শেখ (৩৫), হানিফা শেখ (৪০) ও সেকেন শেখ (৪৫) আহত হই। এদের মধ্যে মাসুদ ও খোকনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপর পক্ষের কামাল হোসেন জানান, তাদের দুইজন লোক আটক করেছে শুনে ভাগা বাজারে গেলে প্রতিপক্ষরা আব্বাস শেখ (৪৫), কামাল হোসেন (৩০), সোহাগ শেখ (২০), সাগর শেখ (২০), রাজু শেখ (৪৫), ওসমান শেখ (৪১), ইসলাম শেখকে (৩০) মেরে গুরুতর আহত
এ ঘটনার বিষয়ে ব্যবসায়ীরা জানান, শতাধিক লোকজন হামলা চালিয়ে বিএনপি অফিসসহ বিভিন্ন দোকানপাট ভাংচুর, লুটপাট ও মারধর করেছে।

উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জানান, ভাগার ঘটনায় আমি সেখানে যাইনি বা ছিলাম না। কিন্তু আমার বাড়ির সামনে এসে ভয়ভীতি, গালাগাল ও হুমকি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস জানান, ভাগার সংঘর্ষের ঘটনার থানায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ  মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ