September 15, 2026, 7:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পত্রিকা হকার আ. ছালামের জীবনাবসান

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মাত্র তিন দিন আগের কথা। বোগলে গুটি কয়েক পত্রিকা নিয়ে নতুন বাজার এলাকায় হাজির কমিউনিষ্ট নেতা কমরেড নাসির তালুকদারের কাছে। ওই গুটি কয়েক পত্রিকা থেকে একটি প্রথম আলো পত্রিকা তুলে হাত বাড়িয়ে দেন নাসির তালুকদারের দিকে,মুখে কোন শব্দ ছিল না। নাসির তালুকদার পত্রিকাটি নিয়ে পকেট থেকে টাকা বের করে ১৫ টাকা ধরিয়ে দেন হকার ছালামকে। বল্লেন,তোকে কিন্তু তিন টাকা বেশী দিলাম। ছালাম কথাটি শুনে পেছন ফিরে সেই খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে লাগলেন। আমি তখন ওর মুখের দিকে তাকিয়ে আছি। দেখলাম, কেমন যেন একটা বিষণ্ণতা, রুগ্ন,শুকনো মুখটি যেন কি একটা আভাস দিচ্ছে। নাসির ভাইকে বলল্লাম, ওর স্বাস্থ্যগত বিষয়টা খুব একটা ভালো মনে হচ্ছে না। নাসির ভাইও ওকে ডেকে বল্লেন, ঠিকমত খাইস,ঠাইস।

আজ ছালাম নেই। শুক্রবার বেলা ১১ টার দিকে ওর নিজ বাড়ীতে মৃত্যু হয়। এমন দিনে ওর মৃত্যু প্রমান করে ‘ও’

একজন ভালো, সৎ এবং নির্লোভ মানুষ ছিলেন । ওর মৃত্যুর সংবাদটি শুনে মর্মাহত হয়েছি,ব্যাথিত হয়েছি। কেমনে চলবে ওর সংসার কেমনে চলবে ওর পরিবারের সদস্যরা। দীর্ঘ বছর ধরে কলাপাড়া পৌরশহরে খুড়িয়ে খুড়িয়ে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো ছালাম। কত মানুষই ওর পরিচিত ছিল কেউ তো কখনো এগিয়ে আসেনি ছালামের সহায়তায়। সে যেন আমৃত্যু পুষ্টিহীনতায় ভূগছিল। কি আর বলার বুঝি, সব মানুষকেই এক সময় তার শেষ গন্তব্যে যেতেই হবে,তবুও সৃষ্টিকর্তার কাছে আবেদন নিরপরাধ ছালামকে আপনি জান্নাতবাসী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ