September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ক্যাম্পাস দায়িত্বশীল কর্মশালা ২০২৬’ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘ক্যাম্পাস দায়িত্বশীল কর্মশালা ২০২৬’ সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে  (১৮ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ক্যাম্পাস দায়িত্বশীল কর্মশালা ২০২৬’। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় দক্ষ ক্যাম্পাস ব্যবস্থাপনা, সমসাময়িক রাজনীতি এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশদ দিকনির্দেশনা প্রদান করা হয়।
শনিবার সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। দিনব্যাপী এই আয়োজনে বিষয়ভিত্তিক আলোচনা ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি রূপরেখা তুলে ধরা হয়।
দুপুর ও বিকেলের সেশনে দুটি বিশেষ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ’র মডারেটশনে প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল (এমপি) এবং সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিবুল হাসান বাপ্পি। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ শরফুদ্দীন এবং সাবেক ছাত্রনেতা মাহাদী আল মাহমুদ। বক্তারা ১৯৯১ পরবর্তী সময়ের ক্যাম্পাস পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং ছাত্র সংসদভিত্তিক সংগঠনগুলোর কাজের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বিকেলের অধিবেশনে ‘সেক্টরভিত্তিক জনশক্তি তৈরি ও ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক দ্বিতীয় প্যানেলে দক্ষতা উন্নয়ন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, এইরআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।
এছাড়াও ‘আগামী দিনের চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ নিয়ে একক আলোচনা পর্বে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
কর্মশালার শেষ অধিবেশনে সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ