প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৮:২০ পি.এম
ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ক্যাম্পাস দায়িত্বশীল কর্মশালা ২০২৬’ সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘ক্যাম্পাস দায়িত্বশীল কর্মশালা ২০২৬’ সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে (১৮ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ক্যাম্পাস দায়িত্বশীল কর্মশালা ২০২৬’। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় দক্ষ ক্যাম্পাস ব্যবস্থাপনা, সমসাময়িক রাজনীতি এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশদ দিকনির্দেশনা প্রদান করা হয়।
শনিবার সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। দিনব্যাপী এই আয়োজনে বিষয়ভিত্তিক আলোচনা ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি রূপরেখা তুলে ধরা হয়।
দুপুর ও বিকেলের সেশনে দুটি বিশেষ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ’র মডারেটশনে প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল (এমপি) এবং সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিবুল হাসান বাপ্পি। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ শরফুদ্দীন এবং সাবেক ছাত্রনেতা মাহাদী আল মাহমুদ। বক্তারা ১৯৯১ পরবর্তী সময়ের ক্যাম্পাস পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং ছাত্র সংসদভিত্তিক সংগঠনগুলোর কাজের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বিকেলের অধিবেশনে ‘সেক্টরভিত্তিক জনশক্তি তৈরি ও ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক দ্বিতীয় প্যানেলে দক্ষতা উন্নয়ন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, এইরআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।
এছাড়াও ‘আগামী দিনের চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ নিয়ে একক আলোচনা পর্বে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
কর্মশালার শেষ অধিবেশনে সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.