September 15, 2026, 3:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গোয়েন্দা শাখার অভিযানে পাবনায় ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাবনা সদর থানাধীন দোগাছী ইউনিয়নের বুইনাপাড়া এলাকায়, পাবনা-ঢাকা মহাসড়কের সালমান ভলকানাইজিং দোকানের সামনে।

ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি হলুদ-নীল রঙের ছয় চাকা বিশিষ্ট জ্যাক (JAC) ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে ও চেসিসের গোপন চারটি খোপ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর এক আসামির হেফাজতে থাকা দুটি প্লাস্টিক পাইপের ভেতর থেকে আরও ৬ কেজি গাঁজা পাওয়া যায়। মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
1️⃣ মোঃ রতন মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং- দেওডোবা নেকারপাড়া, থানা- রংপুর, জেলা- রংপুর।
2️⃣ মোঃ আব্দুর রহমান (৩৬), পিতা- মোঃ কালু বিশ্বাস, মাতা- মোছাঃ জোসনা বেগম, সাং- সাধুপাড়া জুটপট্টি, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের এ অভিযান চলমান থাকবে। জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ