September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মোহনগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এক শিশু আরও দশ শিশুর সীরাম সংগ্রহ

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সাড়ে চার মাস বয়সী ফাইজা আক্তার নামে এক শিশু ভর্তি হয়েছে। সে উপজেলার নাগডড়া গ্রামের আমির আলীর মেয়ে।

রোববার রাতে জ্বর,স্বর্দি,ও শরীরে লালচে রেশ নিয়ে হাসপাতালে এলে তাকে হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনায় ভর্তি করেন কর্মরত চিকিৎসক।

এ ছাড়াও আরোও ৯ জন শিশু হামের লক্ষ্মণ নিয়ে হাসপাতালে এলে তাদের সীরাম সংগ্রহ করে ঢাকা মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলে বোঝা যাবে তারা হাম আক্রান্ত হয়েছে কি না। তাদেরকে আপাতত জ্বর ও স্বর্দি জনিত চিকিৎসা দেয়া হচ্ছে।

হাম প্রাদুর্ভাব রোধে মোহনগঞ্জ হাসপাতালে এক জরুরি সভা করেছেন ইউ এইচ এন্ড এফপিও ডাঃ মো: মোমেনূল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, আরএমও ডাঃ পার্থ প্রতীম সেন,ডাঃ মোঃ রমিজুল করিম, ডাঃ অলক কান্তি তালুকদার, ডাঃ জান্নাতুন নেছা চাঁদনি সহ সকল কর্মকর্তা বৃন্দ।

ডা: মোমেনূু ইসলাম জানান, হাম রোগের লক্ষ্মণ নিয়ে অনেক শিশু আসছে। সেমপুল সংগ্রহ করার জন্য পর্যাপ্ত কীট প্রয়োজন। সীমিত কিছু কীট রয়েছে, যদি এ রোগের লক্ষ্মণ নিয়ে বেশি রোগী আসে তা হলে কীট সংকট দেখা দিবে।

তিনি আরও জানান, হাম আক্রান্ত রোগীর হাঁচি থেকে রোগ ছড়ায় তাই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ