October 30, 2026, 11:56 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মাহে রমজান উপলক্ষে মুহম্মদীয়া দরবার শরীফে মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার কচুখাইনে অবস্থিত মুহম্মদীয়া দরবার শরীফে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ফাল্গুন মাসের আখেরী শনিবার পীরে কামেল, কুতুবুল আকতাব, ইমামে আহলে সুন্নাত হযরত শাহ সুফি মাওলানা মুহাম্মদ ছাহেব (রহ.)–এর ৫৪ তম বার্ষিক মাহফিল এবং ৪৯তম বার্ষিক ভ্রাতৃ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাসূলে করীম (সা.)–এর রূহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা শরীফ পাঠ করা হয়। আঞ্জুমানে বেতাগীয়া মুহম্মদীয়া হোসাইনিয়ার ব্যবস্থাপনায় খেদমতে আরজ করেন শাহজাদা মুহাম্মদ হোসাইন শাহ সাহেব।
দরবার শরীফের সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কামাল মিয়ার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেহরির ব্যবস্থা করা হয়। এতে অংশগ্রহণকারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ