September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চিতলমারীতে অবৈধ মাছ ধরার জাল উদ্ধার ও ধ্বংস

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল উদ্ধার করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
মঙ্গলবার মৎস্য অফিসারের কার্যালয়ের মেরিন কর্মকর্তা মোহাম্মদ তাইজুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার লালুয়া বাজারের ওপাশে দৌলতদিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
মেরিন কর্মকর্তা মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার দেশের মৎস্যসম্পদ ধ্বংস করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সরকার নিষিদ্ধ ঘোষিত জাল ব্যবহার, উৎপাদন, বিক্রি বা মজুদকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ