September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কারাগারে জায়গার অভাব, যুক্তরাজ্যে আগেই মুক্তি পেল ২৬ হাজার বন্দি

আর্ন্তজাতিক ডেস্ক

কারাগারে জায়গার তীব্র সংকট মেটাতে যুক্তরাজ্য সরকার ২৬ হাজার বন্দিকে আগেভাগেই মুক্তি দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে এই মুক্তি কার্যকর হয়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে গুরুতর অপরাধে ১৪ বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত ২৪৮ জন আসামি ছিলেন। এর পাশাপাশি প্রায় ২ হাজার ৬০০ জন বিদেশি নাগরিকও মুক্তি পেয়েছেন। ব্রিটিশ বিচারমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ‘পুরো কারাগার ব্যবস্থা ধসে পড়া থেকে রক্ষা করা’। গড়ে প্রতি মাসে ৩ হাজার ৪৬১ জন বন্দি মুক্তি পাচ্ছেন এবং সেপ্টেম্বর নাগাদ মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ৪৫ হাজারে পৌঁছাতে পারে।

তবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই কেউ কেউ আবার অপরাধে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিরোধী কনজারভেটিভ পার্টি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। দলের বিচারবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক বলেন, ‘এটি ভীতিকর। ব্রিটেন এখন আইনহীন মনে হচ্ছে।’

সরকার জানিয়েছে, তারা নতুন করে ১৪ হাজার কারাগার নির্মাণ করছে এবং সাজা প্রদানের নিয়ম সংস্কার করছে যাতে ভবিষ্যতে জেলখানায় ভিড় না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ