September 15, 2026, 11:15 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

এলিয়েন নিয়ে ইউএফও’র তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক

এলিয়েন এবং ‘আননোন ফ্লাইং অবজেক্ট বা ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) সংক্রান্ত সরকারি নথি প্রকাশের নির্দেশ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে জনসাধারণের ‘তীব্র আগ্রহ’ রয়েছে এবং এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়’।

ট্রাম্প বলেন, তিনি পেন্টাগনের প্রধান পিট হেগসেথসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নথি প্রকাশের নির্দেশ দেবেন।

ই ঘোষণার পেছনে যুক্তি হিসেবে ট্রাম্প উল্লেখ করেছেন, সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক পডকাস্ট সাক্ষাৎকারে ভিনগ্রহবাসীর অস্তিত্ব নিয়ে মন্তব্য করেছিলেন। ওবামা বলেছিলেন, “ওরা বাস্তব, তবে আমি তাদের দেখিনি,” এবং এরিয়া ৫১-এ কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই যদি না কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিষয়টি লুকানো হয়। ওবামার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে মার্কিন রাজনীতি এবং বিজ্ঞান মহলে।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওবামার মন্তব্যকে ‘গোপন তথ্য ফাঁস করা’ হিসেবে সমালোচনা করেন। এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট না করলেও তিনি কৌতুক করে বলেন, নথিপত্র গোপনীয়তার তালিকা থেকে বাদ দিলে হয়তো ওবামাকে আইনি ঝামেলা থেকে মুক্তি দেওয়া সম্ভব।

তবে ওবামার বক্তব্যে শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এরিয়া ৫১ বিতর্ক

গত শনিবার প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে উপস্থাপক ব্রায়ান টাইলার কোহেন ওবামাকে জিজ্ঞেস করেন, এলিয়েন কি সত্যি?

জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ওরা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১–এ লুকিয়ে রাখা হয়নি।’

এরিয়া ৫১ হলো নেভাদায় অবস্থিত একটি গোপন বিমানঘাঁটি, যা নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত রয়েছে। ২০১৩ সালে প্রকাশিত সিআইএ আর্কাইভে বলা হয়, এটি মূলত গোপন গোয়েন্দা প্লেন পরীক্ষার কেন্দ্র ছিল।

রোববার ইনস্টাগ্রাম পোস্টে ওবামা বলেন, তার প্রেসিডেন্সির সময় এলিয়েনদের পৃথিবীতে যোগাযোগের কোনো প্রমাণ তিনি দেখেননি। তবে মহাবিশ্বের বিশালতার কারণে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ভিনগ্রহ এবং ইউএফও নিয়ে আগ্রহ সৃষ্টির পেছনে রয়েছে পেন্টাগনের ভিডিও ফাঁস এবং ২০২২ সালে মার্কিন কংগ্রেসে ৫০ বছর পর অনুষ্ঠিত ইউএফও সংক্রান্ত গণশুনানি। যদিও নৌবাহিনীর জাহাজের ওপর দেখা বস্তুগুলো সম্ভবত ড্রোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবু সামরিক প্রতিবেদনের অধিকাংশই অমীমাংসিত থাকায় সাধারণ জনগণের মধ্যে কৌতূহল এখনও তীব্র। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভিনগ্রহ ও ইউএফও সংক্রান্ত রহস্য নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পেন্টাগন ইউএফও–সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন তদন্ত করেছে। ২০২২ সালে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা জানান, এলিয়েনরা পৃথিবীতে এসেছে বা এখানে বিধ্বস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

২০২৪ সালে পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিচালিত সরকারি তদন্তে এলিয়েন প্রযুক্তির কোনো প্রমাণ মেলেনি। অধিকাংশ ক্ষেত্রে ইউএফও দেখার দাবি ছিল সাধারণ বস্তু বা প্রাকৃতিক ঘটনার ভুল শনাক্তকরণ।

ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনসের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, বিভিন্ন সংগ্রহে ইউএফও–সংক্রান্ত নথি সংরক্ষিত আছে।

ট্রাম্প অবশ্য নিজেও স্বীকার করেছেন, এলিয়েনের অস্তিত্ব আছে কি না—তা তিনি নিশ্চিত নন। তার কথায়, ‘ওরা বাস্তব কি না, আমি জানি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ