রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন।
রোববার ( ৮ জানুয়ারি) দুপুরের দিকে জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষনায় আমরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিলাম। আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান করা হয়নি। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতন করা হয়েছে। অনেকেই এটিকে নতুন মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করছেন। এটি কখনও মুক্তিযুদ্ধ হতে পারে না। যার ঘোষনায় এই দেশের মানুষ স্বাধীনতায় অংশ নিয়েছিল তার দলের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুনকে ভোট দিয়ে নির্বাচিত করা আহবান জানান তারা।