September 16, 2026, 12:03 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ী-২ আসনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন।

রোববার ( ৮ জানুয়ারি) দুপুরের দিকে জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষনায় আমরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিলাম। আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু মুক্তিযোদ্ধাদের যথাযথ  সম্মান প্রদান করা হয়নি। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতন করা হয়েছে। অনেকেই এটিকে নতুন মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করছেন। এটি কখনও মুক্তিযুদ্ধ হতে পারে না। যার ঘোষনায় এই দেশের মানুষ স্বাধীনতায় অংশ নিয়েছিল তার দলের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুনকে ভোট দিয়ে নির্বাচিত করা আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ