September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও উন্নয়ন নিশ্চিতের আহ্বান—পাবনায় শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে শিমুল বিশ্বাস

Reporter Name

 

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা–৫ (সদর) আসনের সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে পাবনা শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি সম্প্রীতি ও অংশগ্রহণমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মলয় দাস রায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেন এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আহত বীর মুক্তিযোদ্ধা ও পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। সভায় অংশগ্রহণকারীরা শিমুল বিশ্বাসের উন্নয়ন পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
দীপঙ্কর সরকার জীতুর সঞ্চালনায় ও শুভ মজুমদারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় এলাকার বিপুলসংখ্যক সনাতনী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ