সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারী দুপুর অনুমান সাড়ে ৩ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানার চরকালিবাড়ীস্থ শম্ভুগঞ্জ টোলপ্লাজার পূর্বে কিশোরগঞ্জ হতে ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা মনি মুক্ত যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশী করে।
তল্লাশীর সময় মাদককারবারি মোঃ আকাশ মিয়া (৩০), থানা-দূর্গাপুর,মোঃ মনজুরুল হক (৩৫), থানা-কলমাকান্দা,উভয় জেলা- নেত্রকোনাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগের ভেতরে কি আছে জানতে চাইলে তারা ইতঃস্তত বোধ করতে থাকে এবং এক পর্যায়ে উভয়েই তাদের ব্যাগের ভেতর অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ থাকার কথা স্বীকার করে।
তার দেওয়া তথ্যে এবং দেখানো মতে ১৬ বোতল বিদেশী মদ এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় আলমতসহ আসামি হস্তান্তর করা হয়েছে।