September 15, 2026, 8:58 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

র‌্যাব-১৪ এর অভিযানে ১৬ বোতল বিদেশি মদসহ ০২ মাদককারবারি গ্রেফতার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারী দুপুর অনুমান সাড়ে ৩ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানার চরকালিবাড়ীস্থ শম্ভুগঞ্জ টোলপ্লাজার পূর্বে কিশোরগঞ্জ হতে ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা মনি মুক্ত যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশী করে।

তল্লাশীর সময় মাদককারবারি মোঃ আকাশ মিয়া (৩০), থানা-দূর্গাপুর,মোঃ মনজুরুল হক (৩৫), থানা-কলমাকান্দা,উভয় জেলা- নেত্রকোনাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগের ভেতরে কি আছে জানতে চাইলে তারা ইতঃস্তত বোধ করতে থাকে এবং এক পর্যায়ে উভয়েই তাদের ব্যাগের ভেতর অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ থাকার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্যে এবং দেখানো মতে ১৬ বোতল বিদেশী মদ এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় আলমতসহ আসামি হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ