September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

এসআই বদিউল আলম এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে পেশাগত ক্ষতির আশঙ্কা

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ ও ঈদগাঁও থানায় দায়িত্ব পালনকালে মানব পাচার, অপহরণ ও মাদকবিরোধী অভিযানে সাফল্য অর্জন করা সাব-ইন্সপেক্টর (এসআই) বদিউল আলমকে সম্প্রতি কিছু গণমাধ্যমে অভিযোগের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

সূত্রের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, এবং একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার পেশাগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, টেকনাফে দায়িত্বকালীন সময়ে এসআই বদিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মানব পাচারের শিকার ও অপহৃত ব্যক্তিদের উদ্ধার, মানব পাচারকারী ও অপহরণকারীদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানের কারণে ক্ষতিগ্রস্ত অপরাধী চক্র তাকে লক্ষ্য করে প্রতিহিংসামূলক উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাত মাজদার জানান, অভিযোগগুলো যাচাই করা হচ্ছে, এবং এ ধরনের অভিযোগে প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা হবে না।

সচেতন মহল মনে করছেন, চলমান অপরাধ দমন কার্যক্রমে সক্রিয় কর্মকর্তাকে অপপ্রচারের মাধ্যমে হেয় করা হলে স্থানীয় নিরাপত্তা ও জনসাধারণের স্বার্থে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ