October 31, 2026, 2:02 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ময়মনসিংহে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

“সময়মত নিবন্ধন নিব সঠিকভাবে ভ্যাট দিব” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে কাস্টমস এক্সসাইজ ভ্যাট বিভাগ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার টাউনহল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ১৫ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি। সভাপতিত্ব করেন কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ ঢাকা (উত্তর)এর অতিরিক্ত কমিশনার মোঃ জিয়াউর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক এবং প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন।

সেমিনারের সঞ্চালনায় ছিলেন রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নূর- আলম ও সহকারী রাজস্ব কর্মকর্তা মোছাঃ শাপলা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ