"সময়মত নিবন্ধন নিব সঠিকভাবে ভ্যাট দিব" এই প্রাতিপাদ্যকে সামনে রেখে কাস্টমস এক্সসাইজ ভ্যাট বিভাগ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার টাউনহল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ১৫ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি। সভাপতিত্ব করেন কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ ঢাকা (উত্তর)এর অতিরিক্ত কমিশনার মোঃ জিয়াউর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক এবং প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন।
সেমিনারের সঞ্চালনায় ছিলেন রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নূর- আলম ও সহকারী রাজস্ব কর্মকর্তা মোছাঃ শাপলা আক্তার।