July 25, 2026, 5:15 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার 

তরফদার রবিউল ইসলাম

কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ০১ টি বিদেশী পিস্তল ও ০৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১.৫০  মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার, বিএফডিসি রেলগেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি নির্মাণাধীন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক এবং মিলনকে গ্রেফতার করা হয়।

উক্ত স্থানে তল্লাশি পরিচালনা করে তাদের নিকট থেকে একটি স্প্যানিশ পিস্তল৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, তারা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। অপরাধীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ